৩০ লক্ষ টাকা মূল্যের সরঞ্জাম জব্দ, ০১ জন গ্রেফতার।
ঢাকা সেপ্টেম্বর ১৪, ২০২১
অবৈধ ভিওআইপির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ঢাকার লালমাটিয়ার জাকির হোসেন রোডে বিটিআরসির প্রযুক্তিভিত্তি
বিটিআরসির এনফোর্সমেন্ট টিম এর সম্পূর্ণ কারিগরি দক্ষতা ও এনটিএমসির প্রযুক্তিগত সহায়তায় পরিচালনাধীন অবৈধ ভিওআইপি অপারেশনকালীন একটি আবাসিক স্থাপনা থেকে ৫১২ পোর্ট এর ০৩টি, ২৫৬ পোর্ট এর ০২ টি সিমবক্স, ০৭টি ল্যাপটোপ, ০৫ টি মডেম, ০১ টি সুইচ ও ৯০০ টি টেলিটক সিম জব্দ করা হয়।
০১ জন সৌদি প্রবাসীসহ ০৪ জনের সিন্ডিকেট এ প্রায় দেড় বছর ধরে এ অবৈধ ব্যবসা পরিচালিত হয়ে আসছিলো। এতে প্রতিদিন সর্বোচ্চ ২ লক্ষ ৩০ হাজার মিনিট হারে কল হতো, যার ফলে সরকার এ সময়ে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব হারায়।
বিটিআরসি এ ধরণের অভিযান চলমান থাকবে এবং
অবৈধ ভিওআইপির বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।


Comments
Post a Comment