দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে, একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি। নেতা-কর্মীদের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেয়ার অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তাদের হাতেই মুক্তিযোদ্ধারা বেশি নির্যাতিত হচ্ছে। মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা হবেনা বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

Comments
Post a Comment