শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, তবে পরিস্থিতি অনুকূলে আসার আগে নয়। প্রধানমন্ত্রী এ সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে আসছেন- কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

দীপু মনি আরও বলেন, প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। আর তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি (প্রধানমন্ত্রী) তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার (প্রধানমন্ত্রী) নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

Comments